slider

চুরি করার ক্ষমতা আছে তাই চুরি করেছি নাটোরে এক সহকারী শিক্ষকের ভিডিও ভাইরাল

নাটোর প্রতিনিধি : নাটোরে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণে অনিয়মের প্রতিবাদ করেন এক সচেতন ব্যক্তি। এসময় বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক ক্ষুব্ধ হয়ে ঐ ব্যক্তির উদ্দেশ্যে বলেন ‘আমাদের চুরি করার ক্ষমতা আছে তাই চুরি করেছি, তাতে আপনার কি? আমরা ট্যাব নিয়ে এসেছি, আমাদের ছেলে মেয়েদের তা দিয়েছি,’ আপনি এখানে ঝামেলা করার কে? প্রতিবাদকারীর সাথে প্রায় এক মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল শুক্রবার সকাল ১০দিকে ঘটনাটি ঘটেছে নাটোরের নাজিরপুর উচ্চ বিদ্যালয়ে। প্রধানমন্ত্রীর উপহারের ৬টি ট্যাব মেধাবীদের না দিয়ে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকদের ছেলে মেয়েদের মাঝে বিতরণের অভিযোগ উঠার পর প্রতিবাদ জানাতে বিদ্যালয়ে হাজির হন স্থানীয় বাসিন্দা মকুল হোসেন। পরে তার সাথে সহকারী শিক্ষক আকরামুল ইসলাম বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিভিন্ন শ্রেণীর মানুষ নিন্দা জানান।

এঘটনার পর প্রধান শিক্ষক ফরিদ মন্ডল নিজের অপরাধ স্বীকার করে ট্যাবগুলো ফেরত এনে প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার ট্যাব বিতরণে অনিয়ম ও সহকারী শিক্ষকের ঔদ্ধত্যপূর্ন আচরনের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button