চীনের বিখ্যাত ‘হাঁস ক্যাফে’
চীনের দক্ষিণপশ্চিমের শহর চেংদুর এক ক্যাফে ক্রেতাদের আকৃষ্ট করতে অভিনব এক পন্থা আবিষ্কার করেছে। তারা ক্রেতাদের আনন্দ দেয়ার জন্য চারটি হাঁস এনেছে। এগুলোর কাজ শুধু টেবিলে ঘুরে ঘুরে ক্রেতাদের আনন্দ দেয়া।
এই হাঁস ক্যাফের প্রচারণা চালানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। চীনের তরুণ প্রজন্মের একটি বড় অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়। অভিনব এ প্রচারণা পর থেকে ক্যাফেতে ক্রেতার পরিমাণ বাড়াতে শুরু করেছে।
ওই ক্যাফেতে ৭৮ ইউয়ান বা প্রায় সোয়া ৯’শ টাকা দিয়ে দেড় ঘণ্টা পর্যন্ত বসা যায়। এ সময়টাতে হাঁসগুলোকে ধরা এবং এগুলো সাথে ছবি তোলা যায়। আর এ হাঁসগুলোতে সঙ্গে ছবি তুলতে সেখানে ভিড় জমাচ্ছেন সোশ্যাল মিডিয়া ভক্ত তরুণ-তরুণীরা।
সম্প্রতি ক্যাফেতে নতুন করে দুটি শূকরও আনা হয়েছে। বিবিকিউ স্যেন নামের এক ক্রেতা বলেন, হাঁসের সঙ্গে সময়গুলো আমি অনেক উপভোগ করি। এগুলো সাঁতার কাটা হাঁসেদের মতো না।
ক্যাফের তিন প্রতিষ্ঠাতার একজন ২৬ বছর বয়সী লুও ওয়াইএওসিহাই। তিনি জানান, যখন তিনি তার নিজের বাসায় হাঁস পালা শুরু করেন তখন তার এ ক্যাফে করার চিন্তা আসে। এরপর তিনি আরো দুই অংশীদার নিয়ে গড়ে তোলেন এই ক্যাফে।
লুও জানান, ক্যাফের এ হাঁসগুলো সবাই ভালোবাসে। এছাড়া নতুন করে আনা শূকরগুলো অনেক সুন্দর দেখতে। এগুলোর সাথে সময় কাটাতে ক্রেতারা পছন্দ করেন।



