চিরিরবন্দরে বুদ্ধিজীবী দিবসে আওয়ামীলীগের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চিরিরবন্দর প্রতিনিধি : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চিরিরবন্দরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বি আর ডি বির চেয়ারম্যান মো আজিম উদ্দীন গোলাপ এর সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার সাহার সভাপতিত্বে যথাযোগ্য মর্যাদায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতির বক্তব্যে সুনীল কুমার সাহা বলেন ”এই দিনটিতে একাত্তরে মুক্তিযুদ্ধের শেষ ভাগে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী তাদের এদেশীয় দোসরদের সহযোগিতায় হত্যা করেছিল শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিকসহ জাতীর হাজারো মেধাবী সন্তানকে”।
উপজেলা আওয়ামীলীগের অন্যান্য বক্তারা, বলেন, ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু, ইসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন,পুনট্টি ইউপি চেয়ারম্যান নুর এ কামাল, আউলিয়াপুকুর ইউপির সাবেক চেয়ারম্যান হাছিবুল হাচান, অমরপুর ইউপির সাবেক চেয়ারম্যান হেলাল সরকার, আব্দুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান বাবু, ভিয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিন্দ্র নাথ রায় (মনি) সাধারণ সম্পাদক তাপষ কুমার রায় (সানু), এডভোকেট অনিমেষ চন্দ্র রায়, প্রদীপ কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমূখ।
আলোচনা শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।



