সভাপতি ও সম্পাদকের অনুপস্থিতিতে অনুষ্টিত হলো বাগাতিপাড়া উপজেলা আ.লীগের বর্ধিত সভা
নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা বর্জন করেছেন উপজেলা আঃলীগ সভাপতি আবুল হোসেন ও সাধারণ স¤পাদক সেকেন্দার আলী। আজ বৃহ¯পতিবার বেলা তিনটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত বাগাতিপাড়া উপজেলা জিসনেসিয়ামে এ সভা চলে। সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন ।
জানা যায়,বাগাতীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে বর্ধিত সভা শুরু হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক সেকেন্দার আলীর সঞ্চালনা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তাঁরা দুইজনের কেউই সভায় উপস্থিত ছিলেননা। বর্ধিত সভার ব্যানারে বিশেষ অতিথি হিসেবে নাটোর-১ (বাগাতিপাড়া-লালপুর) আসনের সাবেক সংসদ সদস্যও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট আবুল কালাম আজাদকে নাম লেখা থাকলেই তিনিও সভায় যোগ দেননি।
দলীয় সূত্রে জানা যায়, নাটোর-১ (লালপুর-বাগাতীপাড়া) দুটি উপজেলায় বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের নেতৃত্বে প্রতিটি ইউনিটে দুটি করে কমিটি রয়েছে। এ কারণে দীর্ঘদিন ধরে নেতা–কর্মীদের মধ্যে বিরোধ চলে আসছে । এ বিরোধ নিরসনে গত১৯ মার্চ ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আঃলীগের কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক (রাজশাহী বিভাগ) এস এম কামাল হোসেনের সভাপতিত্বে লালপুর ও বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের র্শীষ পর্যায়ের নেতাদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে নাটোরের চার সংসদ সদস্য,সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ স¤পাদক, দুটি উপজেলা আঃ লীগের সভাপতি ও স¤পাদক এবং সাবেক সংসদ সদস আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
সভায় ২৪ মার্চ বাগাতিপাড়া ও ২৫ মার্চ লালপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা এবং ২৭ মে বাগাতিপাড়া ও ২৮ মে লালপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও প্রধান বক্তার তালিকাও প্রকাশ করা হয়েছিল।
জেলা আঃলীগের সাধারণ স¤পাদক শরিফুল ইসলাম রমজান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী আজ বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হওয়ার কথা। কিন্তু লালপুর ও বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ স¤পাদক ও সাবেক সাংসদ আবুল কালাম আজাদ গত মঙ্গলবার রাতে লালপুরের চংধুপইল ইউনিয়ন পরিষদের মিলনায়তনে জরুরি বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে তাঁদের দেওয়া একটি সংবাদ বিজ্ঞপ্তি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়, গত ১৯ মার্চ দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সমঝোতা সভায় সেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, সেগুলো জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদকের দেওয়া বিজ্ঞপ্তিতে বিকৃত করে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে তাঁরা কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক এস এম কামাল হোসেনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বিজ্ঞপ্তি সংশোধনের আশ্বাস দেন। কিন্তু এখন পর্যন্ত তা সংশোধন করা হয়নি। এর পরিপ্রেক্ষিতে তাঁরা ২৪ মার্চের বর্ধিত সভায় যোগ দিচ্ছেন না।
এ বিষয়ে জানতে চাইলে আবুল কালাম আজাদ বলেন, লালপুর ও বাগাতিপাড়ায় তাঁর নেতৃত্বে ২০১৪ সালে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠিত হয়েছিল। দলের গঠনতন্ত্র অনুযায়ী তাঁরা ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন করে নতুন কমিটি গঠন করেন। এর পাশাপাশি বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলামের অনুসারীরাও প্রতিটি ইউনিটের আলাদা কমিটি গঠন করেছেন। এ অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কারা কাউন্সিলর বা ডেলিগেট হবেন, তা নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছে। এগুলো নিরসন না করেই জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক একটি বিতর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। কেন্দ্রের সিদ্ধান্তে অতিথিদের নামের যে ক্রমবিন্যাস করা হয়েছিল, তা–ও মানা হয়নি। এ কারণে দুই উপজেলার নেতাদের সঙ্গে তিনিও বর্ধিত সভায় যোগ দেননি।
অভিযোগের জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, কেন্দ্রের সিদ্ধান্তে বিজ্ঞপ্তিতে প্রচার করেছেন তিনি। এটা নিয়ে প্রশ্ন উঠলে তা কেন্দ্রীয় নেতারা সমাধান করবেন। তাই বলে গঠনতন্ত্রের বাইরে গিয়ে বিজ্ঞপ্তি দিয়ে বর্ধিত সভা না করার সিদ্ধান্ত জানানো ঠিক হয়নি। এটা সংগঠনবিরোধী তৎপরতা।
বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল কুদ্দুস, জেলার সাধারণ স¤পাদক শরিফুল ইসলাম, নাটোর-১–এর সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল , সংরক্ষিত নারী সাংসদ রতœা আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী প্রমুখ।
সভায় বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি করার কথা ছিল। তবে আহ্বায়ক কমিটি গঠন ছাড়াই সভা শেষ। বিলুপ্ত করা হয়নি আগের কমিটিও।
সভা বর্জনকারীদের অভিযোগ, এখনো নাটোর জেলা আঃ লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। শুধু সভাপতি ও সাধারণ স¤পাদক নির্বাচিত হয়েছেন। দলের গঠনতন্ত্র লঙ্ঘন করে জেলা সাধারণ স¤পাদক শরিফুল ইসলামের নির্দেশে বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি
গঠনের জন্য বর্ধিত সভা ডাকা হয়েছে। তবে জেলা কমিটির সাধারণ স¤পাদকের দাবি, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সবকিছু করা হচ্ছে।




