আন্তর্জাতিক সংবাদশিরোনাম

চিকিৎসা সরঞ্জাম সাহায্য চেয়ে দেশে দেশে যুক্তরাষ্ট্রের আবেদন

বৈশ্বিক মহামারি করোনায় মার্কিন যুক্তরাষ্ট্রে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। দেশটিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা লক্ষাধিক ছাড়িয়ে গেছে। এতে দেশটির স্বাস্থ্য খাতে তৈরি হয়েছে বড় ধরণের সংকট। ফুরিয়ে আসছে চিকিৎসা সরঞ্জাম। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের কাছে সাহায্য হিসেবে চিকিৎসা সামগ্রী পাঠানোর আবেদন জানিয়েছে।
মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বল হয়েছে, স্যানিটাইজার থেকে শুরু করে চিকিৎসার প্রাথমিক ও জটিল সবধরনের যন্ত্রপাতির জন্যেই আবেদন জানিয়েছে দেশটি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের কূটনীতিকদের মাধ্যমে বিভিন্ন দেশের কাছে চেয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে এসব সরঞ্জাম পাঠানোর আবেদন করছে যুক্তরাষ্ট্র। তবে ঠিক কত রাষ্ট্রের কাছে যুক্তরাষ্ট্র সাহায্য চেয়েছে তা নিশ্চিত নয় বলে জানিয়েছে সিএনএন।
করোনার কারণে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে দেখা দিয়েছে প্রবল সরঞ্জাম সংকট। এ নিয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে হাসপাতালগুলো। যুক্তরাষ্ট্র বিদেশি সাহায্যের জন্য যে ২৫টি চিকিৎসা সরঞ্জামকে অধিক গুরুত্ব দিচ্ছে তার মধ্যে এসবই ছিল বলে জানিয়েছে সিএনএন।
প্রতিবেদনে সাহায্যের জন্য যেসব সরঞ্জামের কথা উল্লেখ করা হয় সেগুলো হলো- বায়োহ্যাজার্ড ব্যাগ, এন-৯৫ মাস্ক, গ্লোভস, গাউন, সার্জিক্যাল ক্যাপ, শু কাভার, কন্টেইনার, ভাইরাস প্রতিরোধী চশমা, স্যানিটাইজার ও চিকিৎসকের স্যুট। এছাড়া রয়েছে, ভেন্টিলেটর, ইনহেলার ও ইলাস্টোমেরিক রেসপায়রেটর্স।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button