slider

চার দফা দাবিতে নাটোরে হোটেল রেস্তোরাঁ ও মিষ্টান্ন শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

নাটোর প্রতিনিধি : চার দফা দাবিতে নাটোর জেলা হোটেল রেস্তোরাঁ ও মিষ্টান্ন শ্রমিক ইউনিয়নের মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ ৩ এপ্রিল সোমবার সকাল দশটার দিকে শহরের প্রেসক্লাব প্রাঙ্গণে কেন্দ্রিয় কমিটির অংশ হিসাবে হোটেল সেক্টরে সবেতনে উৎসব ছুটি, এক মাসের বেতনের সম পরিমান উৎসবভাতা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের সাথে সংগতি রেখে বেতন বৃদ্ধি সহ হোটেল সেক্টরে শ্রম আইন বাস্তবায়নের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

মানববন্ধন শেষে পথসভায় বক্তব্য রাখেন জেলা হোটেল রেস্তোরাঁ ও মিষ্টান্ন শ্রমিক ইউনিয়নের সভাপতি সমর চন্দ্র সরকার, সাধারন স¤পাদক শামিম হোসেন, যুগ্ন সাধারন স¤পাদক সুলতান মাহামুদ, সাবেক সভাপতি ধীরেন দাশ প্রমুখ। অবিলম্বে এই চার দফা দাবি মেনে নিয়ে হোটেল রেস্তোরাঁ শ্রমিকদের কাজের পথ সুগম করার আহ্বান জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button