Uncategorized
চাটখিলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে পুকুরের পানিতে ডুবে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার খিলপাড়া ইউনিয়নের পূর্ব দেলিয়াই গ্রামে দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আফজাল হোসেন একই গ্রামের মাওলানা কামরুল হাসান ছেলে।
স্থানীয়রা জানান, পরিবারের সকলের অজান্তে সকালের দিকে শিশু আফজাল তাদের ঘরের পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে তার স্বজনরা দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে।
চাটখিল খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) আজমগীর জানান, কেউ এ অপমৃত্যুর বিষয়ে তাদেরকে অবহিত করেনি।




