sliderস্থানিয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: গোমস্তাপুর সীমান্তে আবারও ভারত থেকে ১৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। শুক্রবার রাতে জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ওই ১৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বিজিবির বাধার মুখে তাদের ভারতে ফিরিয়ে নিয়েছে বিএসএফ।

শনিবার সকালে বিজিবির ১৬ ব্যাটায়িলনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক প্রেসবিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন।

বিজিবি অধিনায়ক বলেন, শুক্রবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে বিএসএফ ১৫ জনকে পুশ ইনের চেষ্টা করে। এদের মধ্যে দুই জন পুরুষ, আট জন নারী ও পাঁচ শিশু ছিল। তাদের নদীপথে একটি নৌকায় বাংলাদেশের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করে বিএসএফ। কিন্তু নৌকাটি শুন্যরেখায় আসার পরপরই বিজিবি সামনে এগুতো বাধা দেয়। বিজিবির বাধার মুখে পরবর্তীতে রাত পৌনে ৩ টার দিকে বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের কোটালপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা ওই ১৫ জনকে ভারতে ফিরিয়ে নেন।

বিজিবি অধিনায়ক আরও বলেন, পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় কড়া নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রেখেছে বিজিবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button