sliderস্থানিয়

চাঁপইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে নিহত ১, আহত ১০

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নে মাদক সংক্রান্ত এক গ্রাম্য সালিশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ইব্রাহিম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।
নিহত ইব্রাহিম সদর উপজেলার শাহাজানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্লভপুর বাসিন্দা মো. শওকত আলীর ছেলে।

বুধবার (১০ জুন) দুপুরে সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদক চোরাকারবারিদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ধরিয়ে দেওয়ার একটি ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে স্থানীয় দুটি পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ও বিরোধ চলছিল। এই বিরোধ মীমাংসার লক্ষ্যে বুধবার দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি গ্রাম্য সালিশ চলাকালে দুই পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটির এক একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ইব্রাহিম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াাসিম ফিরোজ বলেন
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এই সহিংসতার সাথে জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে পুলিশি তদন্ত শুরু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের ভিত্তিতে দ্রুত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button