শিরোনাম
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকরাম চৌধুরীর ইন্তেকাল

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পনের সম্পাদক ও প্রকাশক,চ্যানেল আই এর স্টাফ রিপোটার, জাগো নিউজের জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। শনিবার ভোর সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী ও ডায়াবেটিস রোগসহ জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ৫ভাই-৩বোনসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর সদর -হাইমচর আসনের সাংসদ ও শিক্ষা মন্ত্রী ডা: দিপু মনি, চাঁদপুর ২ – মতলব উত্তর-দক্ষিণ আসনের সাংসদ এডভোকেট নুরুল আমিন রুহুল, জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী প্রমুখ।




