Uncategorized

চাঁদপুরে করোনা উপসর্গে ২ জনের মৃত্যু

সংবাদদাতা, চাঁদপুর : জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশন ইউনিটে দু’জনের মৃত্যু হয়েছে। মৃত দু’জনই চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা। শুক্রবার সকাল ১০টার পর অল্প কিছু সময়ের ব্যবধানে ওই দু’জনের মৃত্যু হয়।
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম মিয়াজি (৭১)।
অপরদিকে একই ধরনের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন ফরিদগঞ্জ উপজেলার শ্রী কালিয়া গ্রামের বাসিন্দা আবু তাহের (৬০)।
চাঁদপুর সদর হাসপাতালের আরএমও ডা: সুজাদ্দৌলা রুবেল জানান, করোনা উপসর্গে মৃত নুরুল ইসলাম মিয়াজী ও আবু তাহের এর নমুনা সংগ্রহ করা হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থায় তাদেরকে গ্রামের বাড়িতে দাফন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button