জাতীয়শিরোনাম

চসিক নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আজ

করোনাভাইরাসের কারণে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন করা হবে কি-না, সে বিষয়ে সিদ্ধান্ত হবে আজ। চট্টগ্রাম সিটি ভোট স্থগিত হলে, স্থগিত হতে পারে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনও।
শনিবার (২১ মার্চ) বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হবে।
ইসির তফসিল অনুযায়ী, চলতি মাসের ২৯ তারিখে চট্টগ্রাম সিটির ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে বৈধ ছয় প্রার্থী হলেন- আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, পিপলস পার্টির আবুল মনজুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম। এছাড়াও কাউন্সিলর পদে দুই শতাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।
সবশেষ, ২০১৫ সালে এপ্রিলের ২৮ তারিখে চসিক নির্বাচনের ভোটগ্রহণ করেছিল ইসি। এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনী নিয়ম অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ৬ মাসের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। অন্যদিকে গত ১৮ জানুয়ারি বগুড়া-১ আর যশোর-৬ আসনটি শূন্য হয় ২১ জানুয়ারি।
আসন শূন্য হওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে সংবিধান অনুযায়ী উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। এ ক্ষেত্রে বগুড়া-১ আসনে ১৬ এপ্রিল আর যশোর-৬ আসনে ১৯ এপ্রিলের মধ্যে নির্বাচন করতে হবে। তবে যে কোনো দৈব দুর্বিপাকে ভোট পেছানোর বিধান রয়েছে সংবিধানে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button