sliderঅপরাধশিরোনাম

চসিকের গণশৌচারগার বিনা টেন্ডারে আত্মীয়কে প্রদান, কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত। পর্ব —১

মোঃ মাহবুব আলম চৌধুরী জীবনঃ চলতি বছরের গত ৪ঠা ফেব্রুয়ারী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মালিকানাধীন ২৪টি গণশৌচারগার ১৪৩১ বাংলা সনের জন্য সীলমোহরযুক্ত খামে টেন্ডার আহবান করলেও দু’টি গণশৌচাগার বিধি লঙ্গন করে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের নিকট আত্মীয় মামুন ও ছাত্রলীগ নেতা জানে আলমকে অবৈধভাবে মোটা অংকের টাকার বিনিময়ে ইজারা প্রদান করেন। ফলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কোটি কোটি টাকার সরকারী রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

শুধু তাই নয়, তার লাগামহীন দূর্নীতি, স্বজনপ্রীতি ও নিরীহ কর্মকর্তা ও কর্মচারীদের অমানুষিক নির্যাতন এবং চাকুরী নিয়োগে প্রকাশ্য ঘুষ বানিজ্য করে শত কোটি টাকার মালিক। এসব ম্যানেজ করার জন্য তার স্ত্রী উপ-সচিবকে ব্যবহার করেন তিনি । এসব বিষয় তদন্ত করলে তার থলের বিড়াল বের হয়ে আসবে।

সূত্রে জানা গেছে, স্টেশন রোড (পূর্ব) গণশৌচাগার ও নিউ মার্কেটের দক্ষিণ Rangs ভবনের নীচতলা ২ টি গণশৌচাগার ইজারা ছাড়াই চসিকের নির্বাহী কর্মকর্তা তৌহিদের ঘনিষ্ঠ আত্মীয় খালাতো ভাই (মামুন)কে ও ছাত্রলীগ নেতা জানে আলমকে ইজারার নিয়ম ভঙ্গ করে চুক্তির মাধ্যমে অবৈধ ভাবে ইজারা দেওয়া হয়।

সূত্রে আরো জানা গেছে, এই চুক্তি সম্পাদনের জন্য তিনি ২০ লাখ টাকা ঘুষ নিয়েছেন। এছাড়াও তার সহযোগী হিসেবে কাজ করেন – এস্টেট অফিসার রেজাউল করিম, সহকারী এস্টেট আবদুল্লাহ আল মামুন, অফিস সহকারী দিদার ও রফিক এদের দূর্নীতির কারণে এস্টেট শাখার হতে প্রাপ্ত লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে চসিক।

হিসাব বিবরণীর তথ্য অনুযায়ী, নিউ মার্কেটের দক্ষিণ পাশ্বে Rangs ভবনের নীচতলার গণশৌচাগারটি ৪ লাখ টাকায় ২ বছর চুক্তি হয় মামুনের সঙ্গে। তৌহিদ তার ঘনিষ্ঠ আত্মীয় বলে সূত্রটি নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা যায়, এই গণশৌচাগার হতে দৈনিক হয় হচ্ছে ১৫০০ হাজার টাকা এবং মাসে ৪৫০,০০০ এবং বছরে ৫৪ লাখ টাকা। স্টেশন রোড (পূর্ব) ১০ লাখ টাকায় ৫ বছর চুক্তি হয় ছাএলীগ নেতা জানে আলমের সাথে। কিন্তু এই গণশৌচাগার হতে দৈনিক আয়- ১০টাকা, মাসে ৩ লাখ টাকা এবং বছরে ৩৬ লাখ টাকা আয় হচ্ছে। এ ধরনের প্রত্যেকটি গণশোচাগার ঘুষের বিনিময়ে স্বল্প মূল্যে ইজারা দিয়ে আবার কিছু কিছু ইজারা ছাড়া দিয়ে সরকারের কোটি কোটি টাকা ক্ষতি করেছেন।

এব্যাপারে এ প্রতিবেদক তার মুঠোফোনে বার বার কল করলেও তিনি কল রিসিভ করেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button