শিরোনাম

ঘিওরে তারেক মাসুদ-মিশুক মনির স্মরণে স্মৃতিফলকে শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: সড়ক দূর্ঘটনায় নিহত প্রতিথযশা চলচ্চিত্রকার তারেক মাসুদ ও বিশিষ্ট সাংবাদিক মিশুক মনির স্মরণে মানিকগঞ্জের ঘিওরে স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পন, মানববন্ধন-আলোচনাসভা ও সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার সকাল ১০টায় ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকার দুর্ঘটনাস্থলের স্মৃতিস্তম্ভের পাশে যৌথভাবে মানিকগঞ্জ প্রেসক্লাব, ঘিওর প্রেসক্লাব, বারসিক, সেচ্ছাসেবী সংগঠন বানিয়াজুরী গণকেন্দ্র পাঠাগার, তারেক মাসুদ মোমোরিয়াল ট্রাস্ট, প্রথম আলো বন্ধু সভাসহ বিভিন্ন সংগঠন এসব কর্মসূচি পালন করে। সংগঠনগুলোর নেতৃবৃন্দ প্রথমে তারেক মাসুদ-মিশুক মনির স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর নিরাপদ সড়ক ও রেল লাইন স্থাপনের দাবিতে মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাবেক সাধারণ সম্পাদক জাহঙ্গীর আলম বিশ্বাস, তারেক মাসুদ-মিশুক মনির স্মৃতি সংরক্ষণ পরিষদের আহবায়ক ইকবাল হোসেন কচি, কমিনিষ্ট পার্টির জেলা সভাপতি আজাহারুল ইসলাম আরজু, বারসিক প্রতিনিধি বিমল রায়, সাংবাদিক বিএম খোরশেদ, মনিরুল ইসলাম মিহির, রিপন আনসারী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা কমিটির সভাপতি আতাউর রহমান তোহা প্রমুখ।
পরে স্থানীয় জোকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button