খেলা

চট্টগ্রাম টেস্ট : বাংলাদেশের ২২ রানের দীর্ঘশ্বাস

নাহ! হলো না। ৩৩টি রান করে ইংল্যান্ড বধের গল্পটি রচনা হলো না। একপ্রান্তে সাব্বির রহমান যেন সৈন্য ছাড়া সেনাবাহিনী নিয়ে আত্মসমর্পন করলেন। সকালের আলোয় মিটিয়ে গেল ব্যাংলাদেশের জয়ের স্বপ্ন। জয় থেকে ২২ রান দূরে ২৬৩ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ। যেন বাংলাদেশের ২২ রানের দীর্ঘশ্বাস।
আগের দিন বাংলাদেশ শেষ করেছিল ৮ উইকেটে ২৫৩ রান নিয়ে। চট্টগ্রাম টেস্টের শেষ দিনে আগের রানের সঙ্গে মাত্র ১০ রান যোগ করেই প্যাভিলিয়নে ফিরে গেছেন তাইজুল ইসলাম এবং শফিউল। অপর প্রান্তে ৬৪ রানে অবিচল ছিলেন সাব্বির রহমান। পঞ্চম দিনে বাংলাদেশ খেলতে পেরেছে মাত্র তিন ওভার তিন বল। এরমধ্যে স্টোকসের শেষ তিনি বলে আউট হয়েছেন তাইজুল আর শফিউল।
চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৯৩ রানে অলআউট হয়। এরপর প্রথম ইনিংসে কিছুটা ভালো খেলেও লিড নিতে পারেনি বাংলাদেশ। টাইগাররা গুটিয়ে যায় ২৪৮ রানে। এরপর ইংল্যান্ড ব্যাটিংয়ে নামলে সাকিবের ঘূর্নি তোপে গুটিয়ে যায় ২৪০ রানে। ফলে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ২৮৬। কিন্তু সাব্বিরের ব্যাটিং দৃঢ়তার পরও বাংলাদেশ অলআউট হয় ২৬৩ রানে।
পরিসংখ্যান অনুযায়ী, টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশের জয় মাত্র ৭টি। এগুলোর মধ্যে রান তাড়া করে জিতেছে মাত্র ২টি টেস্ট। রান তাড়া করে বাংলাদেশ জিতেছে কেবল মাত্র ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে। ২০১০ সালে এই ইংলিশ দের বিপক্ষেই চতুর্থ ইনিংসে ব্যাট করে হেরেছিল বাংলাদেশ। সেবার ৫১৩ রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ চতুর্থ ইনিংসে করেছিল ৩৩১ রান। আর এবার ২৮৬ রানের তাড়া করতে গিয়ে থেমে গেল ২৬৩ রানেই। সাব্বির ক্রিজে টিকে থেকেও অন্যদের যাওয়া-আসায় পারলেন না সেই আক্ষেপ ঘুচাতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button