দূর্ঘটনাশিরোনাম

চট্টগ্রামে প্লাস্টিক পণ্যের গোডাউনে ভয়াবহ আগুন

চট্টগ্রাম শহরের কর্নেলহাট এলাকার প্লাস্টিক কোম্পানি আরএফএলের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে গোডাউনের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।আগুন কিভাবে লেগেছে তা জানা যায়নি।
শুক্রবার (১৮ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে আগুনের সূত্রপাত হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী।
তিনি বলেন, ভিক্টোরিয়া জুট মিলের ভিতরে আরএফএল কোম্পানি ভাড়া নিয়ে সেখানে গোডাউন করেছে। সেখানেই আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১৩টি গাড়ি আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। গোডাউনে প্লাস্টিক হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button