
কাতারে কেবলমাত্র ঘোড়ার জন্য একটি বিলাসবহুল রিসোর্ট খোলা হয়েছে। আল-শাকাব ঘোড়াশালে প্রায় ৭৪০টি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে। সেখানে ঘোড়ার দেখভাল করার জন্য পাঁচতারা পরিষেবা দেয়া হচ্ছে।
ওই রিসোর্টে এসি ঘর, প্রাইভেট রেসট্র্যাক, ফিটনেস প্রোগ্রাম, গ্রুমিং সহ বিভিন্ন পরিষেবার সুবিধা পাবে ঘোড়াগুলি। ওই ঘোড়াশালে একটি অশ্ব শিক্ষা দফতরও খোলা হয়েছে। সেখানে ৬-১৮ বছর বয়সী কাতারবাসীকে ঘোড়ার জীবন ও পালন সংক্রান্ত বিভিন্ন বিষয় শেখানো হয়। যাতে ভবিষ্যৎ প্রজন্মের ঘোড়সওয়ার তৈরি হয়। এবিপি।




