Uncategorized

ঘিওরে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: ঘিওরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার উপজেলার বানিয়াজুরী ৩ নং ওয়ার্ড আয়োজিত এ অনুষ্ঠানে মোঃ গোলাপ খানের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. আব্দুস সালাম পিপি। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ঘিওর উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামীলীগ নেতা কৃষিবিদ হাবিবুর রহমান, বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোটের জেলা সভাপতি মোঃ আতাউর রহমান তোহা, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আইয়ুব খান, বানিয়াজুরী ৩ নং ওয়ার্ড আ:লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম আকাশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button