slider

ঘিওরে লক্ষী মেলা

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরের রাথুরা গ্রামে ৩ দিন ব্যাপী লক্ষ্মী মেলা শুরু হয়েছে। স্বর্গীয় অটল চন্দ্র সাহার বসত বাড়িতে গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া এ মেলায় বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংষ্কৃতিক অনুষ্ঠান, সামাজিক যাত্রাপালা, কৌতুক অভিনয়, নাচ, গানের আয়োজন রয়েছে। শত বছরের ঐতিহ্য এ মেলা প্রাঙ্গনজুড়ে বসেছে হরেক রকমের দোকানপাট। শত শত দর্শক আর ভক্ত অনুরাগীদের পদচারনায় মুখরিত রয়েছে রাথুরা গ্রাম। ধর্মবর্ণ নির্বিশেষে মিলনমেলায় পরিনত হয় এ অনুষ্ঠানটি। সকাল থেকে চলে মাঝ রাত পর্যন্ত। এ অনুষ্ঠানের সময় এলাকার মেয়ে ও জামাইসহ আত্মীয়স্বজন মেলায় বেড়াতে আসেন।
আয়োজক বিপ্লব কুমার সাহা বলেন, ঐতিহ্যকে ধরে রাখতে লক্ষ্মী পূজা পরবর্তী এ মেলার আয়োজন করে থাকি। এ বছর একটু বড় পরিসরে আয়োজন করেছি। তিন দিনের মেলায় থাকবে নানা অনুষ্ঠান মালা, যা গ্রামের সহজ সরল মনেুষের নির্মল মনের খোরাক। অনুষ্ঠান শেষে পুরষ্কার বিতরন করেন, শিক্ষক ঠাকুর দাস বালো, ওস্তাদ অজিত সিংহ, বীর মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র মন্ডল, উত্তম কুমার সাহা, চিত্র রঞ্জন মন্ডল, বিপ্লব কুমার সাহা তুফান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button