Uncategorized

ঘিওরে মরিচ ক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যার দিকে উপজেলার পাচুরিয়া এলাকার মরিচ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন, দীর্ঘদিন ওই এলাকা দিয়েই ঘোরাফেরা করত।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button