slider

ঘিওরে বিলুপ্তপ্রায় শস্যের প্রদর্শনী

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি : নিরাপদ খাদ্যের নিশ্চয়তা আর বৈচিত্র্যময় প্রাণের উপস্থিতির লক্ষ্যে
অচাষকৃত উদ্ভিদ, বীজ, দেশীয় ফল, বিলুপ্তপ্রায় শস্যের প্রদর্শনী করা হয়েছে। নতুন প্রজন্মের শিশু কিশোরদের সম্যক ধারণা ও হাতে কলমে শিখণ প্রদান করতে এমন ব্যতিক্রমী অনুষ্ঠান হয়েছে মানিকগঞ্জের ঘিওর উপজেলায়।

উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া গ্রামের প্রাকৃতিক কৃষি কেন্দ্রে বুধবার দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রদর্শণী ছাড়াও মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে দুইশ বছরের প্রাচীন বটবৃক্ষের তলে প্লেকার্ড ও ব্যানার হাতে দাঁড়ায় বিভিন্ন বয়সী মানুষ।

প্রাকৃতিক কৃষি কেন্দ্রের পরিচালক দেলোয়ার জাহান বলেন, নিরাপদ খাদ্য গ্রহন ও সবুজ স্ব‌প্নের পৃ‌থিবী গ‌ড়ার লক্ষ্যেই এমন আয়োজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button