
শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ারের বড়ছেলে, জেলা বিএনপির সাবেক সহসভাপতি খোন্দকার আকবর হোসেন বাবলুর নেতৃত্বে মানিকগঞ্জের ঘিওরে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঘিওর পাবলিক লাইব্রেরির সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে ঘিওর লাইব্রেরি প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনপুত্র খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, গোটা জাতি বিএনপির দিকে তাকিয়ে আছে। একটি সমৃদ্ধশালী দেশ গড়তে বিএনপির সর্বোস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।




