slider

ঘিওরে ফ্রি মেডিকেল ক্যাম্প

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মানিকগঞ্জের ঘিওরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা উদ্দীপন। রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে ২ শতাধিক রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দিয়েছেন।

ঘিওর উপজেলা পরিষদে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব। উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ শামীম, উদ্দীপনের ঘিওর আঞ্চলিক ব্যবস্থাপক মো: আসাদুজ্জামান, হিসাব রক্ষক মো: আসিফ সরদার, উপ সহকারী কমিউনিটি মেডিকেল
কর্মকর্তা ইসরাত জাহান লিমা।

সংস্থার শাখা ব্যবস্থাপক মো : আসাদুজ্জামান বলেন, মানুষকে সচেতন ও রোগ নির্নয় করতে পারলে স্বাস্থ্যঝুঁকি থেকে মুক্ত থাকা যাবে। তাই উদ্দীপন সংস্থা জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহান স্বাধীনতা দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button