slider
ঘিওরে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : বিএনপির অগ্নি-সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে মানিকগঞ্জের ঘিওরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ।
রোববার দুপুরে উপজেলা বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল আলীম মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাই, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল বাশার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ বাবুল বেপারী, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরীফ প্রমুখ।




