slider

ঘিওরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর দূর্গা নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয় ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল আলিম মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাই, সহকারী প্রধান শিক্ষক আফজাল হোসেন প্রমুখ।

সংসদ সদস্য দুর্জয় বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে শিক্ষার আলো প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গেছে। শিক্ষা ও সাংষ্কৃতিক অঙ্গনে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। তার ধারাবাহিকতায় ঘিওর দূর্গা নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয় এ সাফল্য অর্জন করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button