slider

ঘিওরে আ’লীগের শান্তি সমাবেশ

সোহেল রানা, মানিকগঞ্জ : আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী মানিকগঞ্জের ঘিওর সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও বালিয়াখোড়া, পয়লা, সিংজুরী ইউনিয়ন সহ প্রতিটি ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘিওর সদর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম মিন্টু, সাধারণ সম্পাদক হামিদুর রহমান আলাই, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পদক মোঃ ফরহাদ বেপারী ও ইউনিয়ন আ’লীগ নেতা মোঃ মশিউর রহমান বিএসসি, উপজেলা যুবলীগের সভাপতি বাবুল বেপারী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক টোকন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ছানোয়ারুল হক ছানু সহ অন্যান্য নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button