Uncategorized

ঘরে বাইরে সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক

মানিকগঞ্জ থেকে সংবাদদাতা : ”কমলা রঙের বিশে^ নারী,বাধার পথ দিবেই পারি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর -১০ ডিসেম্বর ২০২০) উদযাপন ও নারী- শিশু নির্যাতন,বাল্য বিবাহ,যৌতুৃক,নারী প্রাচার ও যৌন হয়রানির প্রতিবাদে সচেতনতা বৃদ্ব্যির লক্ষ্যে-আজ মানিকগঞ্জ সিংগাইর উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ,জাতীয় মহিলা সংস্থা ও বেসরকারি সংগঠন ব্র্যাক,বারসিক,সিসিডিবি’র যৌথ আয়োজনে উপজেলা প্রশাসন মিলনায়তনে সকাল ১১.০০-১২.০০ ঘটিকা পর্যন্ত প্রতিবাদি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সিংগাইর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব রওশন আরা এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রুনা লায়লা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান। আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব শারমিন আক্তার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জনাব আনোয়ারা খাতুন,সিংগাইর
পাইলট বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক জনাব আতোয়ার রহমান, বারসিক প্রোগ্রাম অফিসার মো.নজরুল ইসলাম,উন্নয়ণকর্মী রিনা আক্তার,বিউটি রাণী সরকার,সাংস্কৃতিক কর্মী শাকিল আহমেদ সনেট, প্রমুখ।
মানববন্ধনে বক্তারা প্রতিপাদ্যের আলোকে সিংগাইর উপজেলাকে ২০২১ সালের সরকারের ভিশন ও উন্নয়নের অগ্রযাত্রার সাথে বাল্য বিবাহ মুক্ত, নারী প্রাচার রোধ,যৌতুক হত্যা,ধর্ষনসহ ঘরে বাইরে সর্বত্র নারীর উপর সামাজিক সহিংসতা
প্রতিরোধে নিজস্ব অবস্থান থেকে এবং সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ডাক ও প্রত্যয় ঘোষনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button