Uncategorized

ঘরকাটা ইদুর সম্পর্কে সজাগ যদি না থাকেন পিছন থেকে ছুড়ি খাবেন-ইনু

মানিকগঞ্জ প্রতিনিধি : ২৯ আগস্ট জাসদ সভাপতি সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদেশ্যে বলেছেন ১৫ আগস্ট আপনি দেশ বিদেশী চক্রান্তকে দায়ি করছেন ভালো। কিন্তু ঘরে আপনজন ঘরকাটা ইদুরদেরও দায়ি করতে হবে। মোস্তাক ডালিম ফারুক ছিল ঘরকাটা ইদুর। সুতরাং ঘরকাটা ইদুর সম্পর্কে সজাগ যদি না থাকেন পিছন থেকে ছুড়ি খাবেন এবং হুচট খাবেন। বৃহস্পতিবার মানিকগঞ্জে প্রয়াত জাসদ নেতা মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মানিকগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক প্রাঙ্গনে নাগরিক কমিটির সভাপতি জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে নাগরিক শোক সভায় জাসদ সভাপতি সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু ছাড়াও বক্তব্য রাখেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ক্রিকেট বোর্ডের পরিচালক নাঈমুর রহমান দুর্জয়, নাগরিক কমিটির সদস্য সচিব পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম. মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার প্রকৌশলী তোবারক হোসেন লুডু, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম আরজু, জেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আফজাল হোসেন জকি, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দীপক কুমার ঘোষ, জাসদ নেতা সৈয়দ সারোয়ার আলম, আসলাম খান বাবু প্রমূখ।

শোকসভার শুরুতেই ইকবাল হোসেন খানের স্মরণে একটি শোক প্রস্তাব উপস্থাপন করেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন। পরে ওই শোক প্রস্তাব প্রয়াত ইকবাল হোসেন খানের পরিবারের কাছে হসন্তান্তর করেন জাসদ
সভাপতি সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু । জাসদ সভাপতি সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু আরো বলেন আজ ১০ বছর পর শেখ হাসিনার নেতৃত্বে বিজয় অর্জন করেছি। এই বিজয়কে যদি ধরে রাখতে না পারেন উন্নয়ন ধারাকে আরো বেগবান যদি না করতে পারেন, উন্নয়ন সুফল ঘরে ঘরে বৈষম্য কমিয়ে পৌছাতে যদি না পারেন গনতন্ত্র আরো জবাবদিহিতা মূলক প্রতিষ্ঠানিক রূপ দিতে না পারি বাংলাদেশ আবার হুচট খাবে।রাজাকার জঙ্গী জামাত বিএনপি ষড়যন্ত্রকারীরা ছুবল মারবে। বাংলাদেশকে ভরা অন্ধকারে ঢেলে দিবে।
আমার চাই না বাংলাদেশ আবার হোঁচট খাক। তিনি আরো বলেন বিএনপি ইদুরের মতো সরকারের উন্নয়ন খেয়ে ফেলছে।

শোকসভার একাংশ

বিএনপি একটি বিপদজনক চক্র। সরকারের উন্নয়নের ফসল ঘরে তুলতে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। কারন বিএনপি শোকের মাসেও জাতির জনককে স্মরণ করনি এবং হত্যাকারীদের নিন্দাও জানায়নি।
উল্লেখ্য ইকবাল হোসেন খান ভারতে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি মানিকগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয়মেলার অন্যতম সংগঠক। মৃত্যুর আগ পর্যন্ত জাসদ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি এবং জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন
করেন। ইকবাল হোসেন ১৯৫৪ সালের ১ অক্টোবর মানিকগঞ্জ জেলা শহরের স্বর্ণকারপট্টি এলাকায় জন্মগ্রহণ করেন এবং ইন্তেকাল করেন ২০১৯ সালের ২৫ জুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button