গোবিন্দগঞ্জ পৌরসভার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উদযাপন

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৫ আগস্ট ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করেছে গোবন্দিগঞ্জ পৌরসভা। এ শোক দিবস উদযাপন উপলক্ষে আজ বিকালে স্থানীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি পৌর মেয়র মুকিতুর রহমান রাফি।
পৌর মেয়র তার বক্তব্যে বলেন, বাঙ্গালীর মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব; তার চেতনা অবিনশ্বর। মুজিব আদর্শের শাণিত বাংলার আকাশ বাতাস জল সমতল। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অবিনাশ্বী চেতনা ও আদর্শ চির প্রবাহমান থাকবে। জাতীর পিতার স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা।
বঙ্গবন্ধু বাংলার জনগণের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্ব সভায় একটি উন্নয়নশীল মর্যাদাবান জাতী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। পুরো জাতি মাসব্যাপী গভীর শোক ও শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করছে।
প্রতিবছর দিনটি আসে বাঙ্গালীর হৃদয়ে শোক আর কষ্টের দীর্ঘশ্বাস হয়ে। শুধু আনুষ্ঠানিকতায় নয়; চিন্তা-মনন ও কর্মে বঙ্গবন্ধুর আদর্শ ধারন ও তার বাস্তবায়ন করতে পারলেই তার আরাধ্য সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব। তার স্বপ্নের গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক সমাজভিত্তিক সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক জাতীয় শোক দিবসের অঙ্গিকার।
গোবিন্দগঞ্জ পৌরসভার শালিসী বোর্ডের চেয়ারম্যান ৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামছ উদ্দিন শেখ ভেলার সভাপতিত্বে ও প্যানেল মেয়র-১ ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আকন্দের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লা, বাসদ সভাপতি কমরেড রফিকুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র-২ ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি রিমন কুমার তালুকদার, কাউন্সিলর মিজানুর রহমান রিপন, কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাফু, কাউন্সিলর মোখলেছুর রহমান, কাউন্সিলর আনোয়ারুল ইসলাম আন্টু, কাউন্সিলর মাজেদুল ইসলাম, মহিলা কাউন্সিলর জহুরা বেগম, সুইটি বেগম, সাহানা বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন।



