Uncategorized

গোবিন্দগঞ্জে ২১আগষ্ট বর্বোরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোক সভা ও র‌্যালী

গাইবান্ধা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতের স্বরনে শোক র‌্যালী,স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল২১ আগষ্ট বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ স্বরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসাবে মোবাইল ফোনে বক্তব্য রাখেন,মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আতাউর রহমান সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ -সভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোচাশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি কাজী সাখায়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ভিপি সৈয়দ শরিফুল ইসলাম রতন, যুগ্ন সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, দপ্তর সম্পাদক ফিরোজ খান নুন,উপ-প্রচার সম্পাদক অধ্যক্ষ আব্দুর নুর,উপ-দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মন্ডল মাসুদ,গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস,এম, রিপন, উপজেলা আওয়ামী কৃষক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান,সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার জাহাঙ্গীর আলম,জেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ সভাপতি আলতামাসুল ইসলাম শিল্পী,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু,উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি সোহরাব হোসেন,সংসদ সদস্য’র পিএ খায়রুল আলম,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম,জালাল উদ্দিন রুমি, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রাজু সরকার,শফিউল আলম হিরু,ফরহাদ আলী, শাকিব খান লেবু, সরকারী কলেজ শাখার যুগ্ন আহবায়ক পীরজাদা আব্দুল কাইয়ুম মন্ডলসহ অন্যরা।এ শোক সভার শুরুতে একটি শোক র‌্যালী পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী হোসাইন আহাম্মেদের তেলাওয়াতের মাধ্যমে দোয়া করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button