Uncategorized
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের ধুতুরবাড়ী গ্রামের মৃত হেনা ফকিরের বড় ছেলে কামদিয়া নূরল হুদা ডিগ্রী কলেজের প্রভাষক হারুন উর রশিদ(৫৮) সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তিনি আজ রোববার দুপুর ২ ঘটিকার সময় উপজেলার সাপমারা ইউনিয়নের কাটা ফাঁসিতলা নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হলে পরে (শজিমেক)ভর্তি করা হলে, চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫ ঘটিকায় মৃত্যুবরণ করেন।মহান আল্লাহ যেন,মরহুম ব্যক্তিকে জান্নাতবাসী করেন,এজন্য দোয়া কামনা করা হয়েছে। কলেজ শিক্ষক হারুন উর রশিদের মৃত্যুতে কামদিয়া কলেজ শিক্ষক ও ছাত্রদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।



