গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে গৃহবধু নিহত,আহত ৭

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস উল্টে রুপালি রাণী (২৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় আরও ৭ জন আহত হয়।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার চাপড়ীগঞ্জ নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত রুপালি রাণী সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর গ্রামের সুজন চন্দ্র শীলের স্ত্রী। স্থানীরা জানায়, রংপুর থেকে রাজশাহীগামী সরকার পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে খাদে পড়ে দূর্ঘটনায় পতিত হয়।এতে বাসযাত্রী রুপালী রানী চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ খবর পেয়ে দ্রুত গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় এবং আহত অপর ৭ যাত্রীকে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ পুলিশ পরিদর্শক(এসআই) ফজলুর রহমান জানান, এ ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়েছে।গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আরিফ আনোয়ার এ এদুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।এ দুর্ঘটনার খবর পেয়ে নিহত রুপালি রানীর পরিবারকে গাইবান্ধা জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন নগদ দশহাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।




