গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারত শাখার সভাপতিকে সংবর্ধনা দিলেন অনলাইন আওয়ামী টিম-বোট

গাইবান্ধা প্রতিনিধি : বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত কমিটির সভাপতি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কৃতিসন্তান মীর এম.এম শামীমকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করলেন বাংলাদেশ অনলাইন আওয়ামী টিম-বোট।বাংলাদেশ অনলাইন আওয়ামী টিম-বোট গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান। অনলাইন আওয়ামী টিম-বোট গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মেহেদী হাসান নয়নের সভাপতিত্বে উক্ত কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বঙ্গবন্ধু ভারত শাখার সভাপতি মীর এম.এম শামীমকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করেন অনলাইন আওয়ামী টিম-বোট, নাকাইহাট বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক স্কুলের প্রধান শিক্ষক খন্দকার এরফান উদ্দিন সহ সকল শিক্ষকবৃন্দ, নাকাইহাট ও হরিরামপুর ইউনিয়ন নাগরিক কমিটির আহবায়ক এসএম সোহেল সহ নেতৃবৃন্দ, উপজেলা ফিউচার উন্নয়ন সংস্থার সভাপতি কাজী আসাদুজ্জামান উল্লাস। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি তাহেদুল ইসলাম রকেট। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনলাইন আওয়ামী টিম-বোট গাইবান্ধা জেলা শাখার আহবায়ক চঞ্চল সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শফিউল আলম হিরু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা অনলাইন আওয়ামী টিম-বোটের যুগ্ন সদস্য সচিব আলমগীর হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত কমিটির সভাপতি মীর এম.এম শামীম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস তুলে ধরে স্থানীয় আওয়ামী লীগ সহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগের রাজনীতি করতে হলে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে এবং তার কন্যা ৪ বারের সফল প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা মেনে সকলকে আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবন্ধ থেকে রাজনীতি করার আহবান জানান।




