Uncategorized

সোনাইমুড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারীসহ গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারীসহ ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ২ আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ওসি গিয়াস উদ্দিন আরো জানান, শুক্রবার রাতে উপজেলার নদোনা ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের মৃত শহিদ উল্লা ওরপে ফাংকুর স্ত্রী (জিআর ২১৩৮/১২) মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পারভিন আক্তার (৪৫) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে, একই শুক্রবার দিবাগত রাতে উপজেলার অম্বরনগর ইউনিয়নের ওয়াসেকপুর নিজ গ্রাম থেকে মৃত রফিক উল্লার পুত্র (জিআর১৭৫০/১৯৮৬) মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহাদত হোসেন ঝন্টু (৬০) গ্রেফতার করে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button