slider

গোবিন্দগঞ্জে ট্রাক ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৫

বিশেষ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌরসভার সোনারপাড়া নামক স্থানে বালু বোঝাই ট্রাক ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে হাসপাতালে নেওয়ার পথে ২ জন নিহত এবং ৫ জন আহতে হয়েছে। এর মধ্যে আশংকাজনক অবস্থায় ৪ জনকে বগুড়া ও রংপুর মেডিকেলে রেফার্ড করা হয়।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, ০৯/০১/২৩ সোমবার আজ সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় বালুবোঝাই একটি ট্রাক ও ইজিবাইক মহিমাগন্জ রোডে সোনার পাড়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনা স্থল থেকে এলাকাবাসী আহতঅবস্থায় ৭ জন যাত্রী কে উদ্ধার করে গোবিন্দগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়ার পথে দূলালী বেগম (৪২) এক মহিলার মৃত্যু হয়, গ্রাম উত্তর শোকাগাড়ী, স্বামী মোঃ আবু বক্কর মন্ডল, শিবপুর ইউনিয়ন এবং রুবেল হোসেন (২৮) পিতা মোঃ গোলাম মোস্তফা রাখালবুরুজ ইউনিয়নে পলাশবাড়ী গ্রাম আহতদের ব্যক্তিরা হলেন ১.মোঃ এনামুল (২৫), পিতা, মোঃ দেলোয়ার হোসেন, কোচাশহর ইউনিয়নে গ্রাম হাবিবপুর, ২.আফজাল হোসেন (৬৫), শালমাড়া ইউনিয়নে গ্রাম, কোচারিয়া ৩.মোঃ লাল মিয়া (৩৫) পিতা, মোঃ লোকমান, শিবপুর ইউনিয়নে গ্রাম, মালমন্চা ৪.মোঃ শাহ আলম(৬০), পিতা মৃত, ইউসুফ আলী, শালমাড়া ইউনিয়নে গ্রাম কলাকাটা হামজাপুর ৫.মোঃমানিক (২০) পিতা মোঃ জুন্না মিয়া শিবপুর ইউনিয়নে গ্রাম, খিড়িবাড়ী।
এছাড়াও ঘটনা স্থলে প্রতক্ষ্যদর্শীরা আরও জানান, ইজিবাইক টি কোচাশহর থেকে ৭ জন যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জের দিকে আসছে অপরদিকে বালুবোঝাই ট্রাক টি গোবিন্দগঞ্জ থেকে মহিমাগঞ্জের দিকে যাচ্ছে,কিন্তু বালুবোঝাই ট্রাক টি দ্রুত গতিতে এসে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইজার উদ্দিনজানান, দূর্ঘটনার খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্থান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button