slider

গৃহবধুকে অপহরণকারীর যাবজ্জীবন কারাদন্ড

রংপুর ব্যুরোঃ রংপুরে গৃহবধুকে অপহরণ মামলায় মাজহারুল ইসলাম জুয়েল নামে এক অপহরণকারী যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। রোববার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ মোস্তফা কামাল এ রায় ঘোষণা করেন। জুয়েল পীরগঞ্জ উপজেলার ছোট মির্জাপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, রংপুরের মিঠাপুকুর উপজেলার সুলতানপুর গ্রামের মজনু মিয়ার স্ত্রী সেলিনা বেগমকে তার চাচাতো বোনের স্বামী মাজহারুল ইসলাম জুয়েল গত ২০০১ সালের ৭ অক্টোবর ফুসলিয়ে অপহরণ করে। খবর পেয়ে মজনু মিয়া বাড়ির আশপাশের লোকজনকে জুয়েলকে বড়দরগা এলাকা পেলে তাকে আটক করা হয়। এরপর স্থানীয় চৌকিদারের সহযোগিতায় জুয়েলকে মিঠাপুকুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় মজনু মিয়া বাদী হয়ে জুয়েলের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত জুয়েলের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামী জুয়েল পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করার আদেশ দেয় আদালত। এ ঘটনায় অপহৃত গৃহবধু সেলিনা বেগমকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button