অপরাধশিরোনাম

গুলশানের ওয়্যার হাউজ থেকে মদ-ফেনসিডিল উদ্ধার

রাজধানীর গুলশানের একটি ওয়্যার হাউজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও টাকা উদ্ধার করেছে র‌্যাব। গতকাল ২৪ অক্টোবর, বৃহস্পতিবার রাতে গুলশান-২ এর ১০৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়িতে ইস্টার্ন ডিপ্লোম্যাটিক ওয়্যার হাউজে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, নিয়মানুযায়ী প্রতিষ্ঠানটির শুধুমাত্র ডিপ্লোমেটদের কাছে মদ বিক্রির বিধান রয়েছে। তবে নিয়ম-নীতির তোয়াক্কা না করে রাজধানীর বিভিন্ন ক্লাবগুলোতেও মদ সরবরাহ করে আসছিলো ইস্টার্ন ডিপ্লোমেটিক ওয়্যার হাউজটি। এছাড়া অনুমোদনের বাইরে সেখানে বাড়তি মাদক মজুদ ছিলো।
যৌথ অভিযানে এসব অনিয়ম পেয়েছে র‌্যাব ও কাস্টমস। সেখান থেকে অনুমোদনের বাইরে ৩৮৬ বোতল বিদেশি মদ, ৮৭ বোতল ফেনসিডিল ও ৭ লাখ টাকা উদ্ধার করা হয়।
অভিযানের নেতৃত্ব দানকারী র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, এই ওয়্যার হাউজটি থেকে ঢাকার বিভিন্ন ক্লাব ও ক্যাসিনোগুলোতে অবৈধভাবে মদ সরবরাহ করা হতো বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে বেশ কিছু অসঙ্গতিসহ অনুমোদনের বাইরে বাড়তি মাদক পাওয়া গেছে বলেও জানান তিনি।
র‌্যাব সূত্র জানায়, ওয়্যার হাউসটির সরকারি অনুমোদন থাকলেও তারা অবৈধভাবে অতিরিক্ত মাদকদ্রব্য মজুদ করে চোরাচালানের মাধ্যমে মাদক বিক্রি করতো।
কাস্টমসের আইন অনুযায়ী, অনুমোদনের বাড়তি মাদক পাওয়া গেলে তার ১০ গুণ পরিমাণ জরিমানার বিধান রয়েছে। এছাড়া অনুমোদনের বাইরে ফেনসিডিলের মতো মাদক পাওয়া যাওয়ায় ক্রিমিনাল ল’তেও ওয়্যার হাউজটির মালিকপক্ষের বিরুদ্ধে মামলা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button