উপমহাদেশশিরোনাম

গিলানির মেয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পতাকা ডেস্ক: লাহোরের একটি আদালত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির মেয়ে ফয়জা গিলানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ফয়জার সাবেক স্বামী খুররম খান আদালতে দায়ের করা আপিলে অভিযোগ করেন, তাদের ছেলের সঙ্গে সাক্ষাৎ করছত দিচ্ছেন না তার সাবেক স্ত্রী। আদালতে নিজ ছেলের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করার আর্জি জানিয়ে খুররম খান বলেন, ফয়জা যেন এ আদেশ মেনে নেন তা নিশ্চিত করতে হবে।
অভিভাবক সংক্রান্ত আদালতের বিচারক শাহজিয়া মাখদুম শুনানি শেষে ফয়জার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এতে ফয়জাকে গ্রেফতার করার এবং ৩ আগস্ট আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়।
এর আগে ফয়জা পাকিস্তানের নারীর ক্ষমতায়ন সংক্রান্ত শুভেচ্ছা দূতের দায়িত্ব পালন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button