রাজনীতি
গাড়িবহর চলে যাওয়ার পরই দুটি বাসে জ্বলে উঠল আগুন

কক্সবাজার সফর শেষে ঢাকায় ফেরার পথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে মঙ্গলবার বিকালে ফের হামলা করেছে দুর্বৃত্তরা। হামলাকারীদের নিক্ষেপ করা হাতবোমায় গাড়ি বহরের পেছনে চলা দুটি বাসে আগুন ধরে যায়। এসময় বিএনপি নেতাকর্মীদের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেগম খালেদা জিয়ার গাড়ি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অতিক্রম করার পরপরই বহরের গাড়ি লক্ষ্য করে কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে। এসময় দুটি বাসে আগুন ধরে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আসা অপেক্ষমান বিএনপি-যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা লাঠি-সোটা ও ইট-পাটকেল নিয়ে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।




