আন্তর্জাতিক সংবাদ

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ফ্লাইট মিস, আসতে পারেননি ঢাকায়

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদুয়ো টাঙ্গারা ফ্লাইট ধরতে না পারায় বাংলাদেশে আসতে পারেননি।
তিন দিনের সরকারি সফরে বুধবার (১৫ মে) সকালে তার ঢাকা আসার কথা ছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান।
বৃহস্পতিবার (১৬ মে) সকাল ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে ফরেন অফিস কনসালটেশনস বিষয়ে একটি চুক্তি হওয়ার কথা আছে। এছাড়া সন্ধ্যায় এক ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামা ব্যারোর বিশেষ দূত হিসাবে তিনি একটি চিঠি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button