জাতীয়

গাজীপুর সিটি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, আগামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে রোববার বিকালে এ তথ্য জানান সচিব।
তিনি বলেন, ১৮ জুন থেকে প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। তফসিল অনুযায়ী আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশনে ভোট গ্রহণের দিন ছিল; কিন্তু এক রিট আবেদনের পর হাইকোর্ট এই নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন। পরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম, বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার এবং নির্বাচন কমিশন (ইসি) এই আদেশের বিরুদ্ধে আপিল করেন।
বৃহস্পতিবার সেই তিনটি আপিলের শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে আগামী ২৮ জুনের মধ্যে ইসিকে নির্বাচন করার আদেশ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button