Uncategorized
গঙ্গাচড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

রংপুর প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে মেনহাজুল হক নাহিদ(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার দোলাপাড়ার মজিবর রহমানের ছেলে। সে পেশায় একজন মুরগীর খামারী। মঙ্গলবার রাতে নিজ খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
গঙ্গাচড়া থানার ওসি সুশান্ত কুমার জানান- শেয়ালের কবল থেকে মুরগী রক্ষায় সে খামারে জিআই তার পেঁচিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়। আর ওই তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মঙ্গলবার রাতের যেকোন সময় তার মৃত্যু হয়। বুধবার সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করা হয়েছে।




