শিরোনাম

খুলনায় সাংবাদিক-পুলিশসহ নতুন আরো ১৭ জনের করোনা শনাক্ত

খুলনায় সাংবাদিক-পুলিশসহ নতুন আরো ১৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়। সোমবার রাতে এ রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, সোমবার খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে মোট ১৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিল ৮০টি। এদের মধ্য ২৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে ১৮ জন খুলনা জেলার। তাদের ৮ জনের ফলোআপ রিপোর্ট। এছাড়া বাকি ১০ জন নতুন করে শনাক্ত হয়েছেন। তিনি জানান, করোনা আক্রান্তদের মধ্যে পুলিশ সদস্য ও সাংবাদিক রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button