আইন আদালত

খালেদা জিয়ার সাথে দেখা করতে কারাগারে গেলেন ৫ আইনজীবী

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে দেখা করতে আজ শনিবার বিকেলে কারাগারে প্রবেশ করেছেন তার মামলার প্যানেলভুক্ত পাঁচ আইনজীবী। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে দেখা করতে আজ শনিবার বিকেলে কারাগারে প্রবেশ করেছেন তার মামলার প্যানেলভুক্ত পাঁচ আইনজীবী।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে দেখা করতে আজ শনিবার বিকেলে কারাগারে প্রবেশ করেছেন তাঁর মামলার প্যানেলভুক্ত পাঁচজন আইনজীবী।
আজ শনিবার বেলা সাড়ে ৩টায় পাঁচ আইনজীবী কারাগারের গেটে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করার জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। প্রায় এক ঘণ্টা বসে থাকার পর বিকেলে ৪টা ২৫ মিনিটের দিকে তারা কারাগারে প্রবেশের অনুমতি পান।
পাঁচ আইনজীবী হলেন- ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট আবদুর রেজাক খান।
আইনজীবীরা কারা ফটকে গিয়ে সামনের চেকপোস্টে থাকা পুলিশ সদস্যদের কাছে খালেদা জিয়ার সাথে দেখা করার আবেদনপত্রটি দেন। পরে তা কারা কর্মকর্তার কাছে পাঠিয়ে দেয়া হয় বলে জানান সেখানে দায়িত্বরত লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার হেলাল উদ্দিন।
পরিদর্শক আরো বলেন, ‘কারা কর্তৃপক্ষের অনুমতি দেয়ার পর আইনজীবীদের ভিতরে নিয়ে যাওয়া হয়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button