বিবিধশিরোনাম

খালেদা জিয়ার সঙ্গে চীনা প্রতিনিধিদের বৈঠক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন চীনা প্রতিনিধিদের একটি দল। চীনের ভাইস মিনিস্টার ঝেং শাওসং-এর নেতৃত্বে পাঁচ সদস্যর একটি প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত ছিলেন।
২২ অক্টোবর শনিবার বিকেল ৫টা ২০মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। দীর্ঘ ৫০ মিনিট ধরে চলে বৈঠকটি। বৈঠকে খালেদা জিয়ার নেতৃত্বে অন্যান্যের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মাহাবুবুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান।
বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে বিএনপি সূত্র জানায়, চীনের ভাইস প্রেসিডেন্ট বেগম জিয়ার সঙ্গে গত ১৩ অক্টোবর শুক্রবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠেয় বিএনপি চেয়ারপারসন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর বৈঠক সম্পর্কে আলোচনা করেছেন। পাশাপাশি দুই দেশের বিভিন্ন বিষয় বৈঠকে উঠে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button