খালেদা জিয়ার মুক্তির দাবিতে বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে পুলিশের বাঁধা উপেক্ষা করে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা সংসদ। এ কর্মসূচীতে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় শহরের নবাববাড়ী রোডস্থ জেলা ছাত্রদল কার্যালয় থেকে কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম বিক্ষোভ কর্মসূচীতে নেতৃত্ব দেন।
মিছিলটি কিছুদুর যাওযার পর পুলিশ বাঁধা দেয়। এসময় নেতাকর্মীরা সেখানে খালেদা জিয়ার মুক্তি দাবী করে মূহুর্মূহু স্লোগান দিয়ে এলাকা প্রকম্পিত করে তোলেন। তারা খালেদা জিয়ার মুক্তিতে সরকারী সকল ষড়যন্ত্র রুখে দেয়ার আহবান জানান।
এ কর্মসূচীতে অংশ নেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, যুগ্ম সম্পাদক এম আর ইসলাম স্বাধীন, পরিমল চন্দ্র দাস, সহিদ উন নবী সালাম, বিএনপি নেতা দেলোয়ার হোসেন পশারী হিরু, তৌহিদুল আলম বিটু, আলী মুররাজি তরুন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শাহাবুল আলম পিপলু, সিনিয়র সহসভাপতি হাসানুজ্জামান পলাশ, সাংগাঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, ছাত্রদল নেতা হারুনুর রশিদ সুজন, শফিকুল ইসলাম শফিক, আব্দুর রউফ, আবু জাফর জেমস, সাখাওয়াত হোসেন, আমিনুল ইসলাম শাহীন, আবু হাসান, শিমুল, জকি প্রমুখ। নয়া দিগন্ত ।




