রাজনীতিশিরোনাম

খালেদা জিয়ার বাসভবনে জেডআরএফের জীবাণুনাশক স্প্রে

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ এবং ডেঙ্গুর সম্ভাব্য প্রকোপ থেকে রাজধানীতে জীবাণুনাশক ওষুধ স্প্রে করার উদ্যোগ গ্রহণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকা এবং যেখানে মশার উপদ্রব বেশি সেসব এলাকায় জীবাণুনাশক তরল ওষুধ স্প্রে করছে জেডআরএফ’র কৃষিবিদ গ্রুপ। ইতিমধ্যে গত ৮ এপ্রিল রাজধানীর মহাখালীর ৭ তলা বস্তিতে দ্বিতীয়দফা জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় জীবাণুনাশক তরল ওষুধ স্প্রে করা হয়েছে। তারেক রহমানের নির্দেশে এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনারের সার্বিক তত্ত্বাবধানে জীবাণুনাশক স্প্রে করার সময় উপস্থিত ছিলেন জেডআরএফ’র সদস্য কৃষিবিদ সানোয়ার আলম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ তরিকুল ইসলাম। স্প্রে ম্যান খালেদা জিয়ার বাসভবনের ভেতরে এবং বাইরে ভালোভাবে জীবাণুনাশক ওষুধ স্প্রে করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button