আইন আদালতশিরোনাম

খালেদা জিয়ার খালাস চেয়ে হাইকোর্টে আপিল

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খালাস চেয়ে হাইকোর্টে আপিল আবেদন জানানো হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন আইনজীবী ব্যারিস্টার নওশাদ জমির।
বিষয়টি নিশ্চিত করেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
আদালত সূত্রে জানা যায়, এ সপ্তাহেই হাইকোর্টের যেকোনো বেঞ্চে আপিল আবেদনটি শুনানির জন্য উত্থাপন হতে পারে।
২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে ১০ লাখ টাকা অর্থাদণ্ডাদেশও দেন।
এ মামলার অপর তিন আসামি হারিজ চৌধুরী, জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খানকে একই দণ্ড দেয়া হয়েছে।
প্রসঙ্গত, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে বেগম খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক।
তদন্ত শেষে ২০১২ সালে বেগম খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
এদিকে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। ওইদিন থেকেই পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে কারাবন্দী আছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button