রাজনীতিশিরোনাম

খালেদার মুক্তির দাবিতে ২৩ নভেম্বর সারাদেশে বিএনপির সমাবেশ

কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৩ নভেম্বর রাজধানীসহ সারাদেশে সমাবেশ করবে বিএনপি।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
খালেদা জিয়ার জামিনে সরকার বাধা দিচ্ছে দাবি করে তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার টালবাহানায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে, আপনার স্বনির্মিত দুঃশাসনের শৃঙ্খল ধুলোয় লুটোপুটি খাবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, তাকে (খালেদা জিয়া) নিয়ে কোনো মিথ্যাচার-অপপ্রচার ও কুৎসা না রটিয়ে আজই মুক্তি দিন। তার জামিনে কোনো বাধা দেবেন না। তার পছন্দমত হাসপাতালে তাকে সুচিকিৎসার নেওয়ার সুযোগ দিন।
রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২৩ নভেম্বর ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ করা হবে। ঢাকায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ২টায় এই প্রতিবাদ সমাবেশ হবে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া মাহফিল হবে।
ঢাকায় কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ২১ নভেম্বর দোয়া মাহফিল হবে বলেও জানান রিজভী।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি ও আবদুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button