Uncategorized

খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা : ৩ যুবকের মৃত্যুদণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে কিশোরী ধনিতা ত্রিপুরাকে (১৭) ধর্ষণের পর হত্যার অভিযোগে তিন যুবককে মৃত্যুদণ্ড ও প্রত্যেকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপরে খাগড়াছড়ি নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক আবু তাহেরের আদালত এ রায় দেন।
আসামিরা হলেন, রুমেন্দ্র ত্রিপুরা ওরফে রুমেন (২৬), ত্রিরন ত্রিপুরা (২০) ও কম্বল ত্রিপুরা (২৫)। এদের মধ্যে কম্বল ত্রিপুরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৩ মে খাগড়াছড়ির ভাইবোনছড়ার বড় পাড়ার বাসিন্দা মন মোহন ত্রিপুরা ও তার স্ত্রী স্বরলেখা ত্রিপুরা মেয়েকে একা বাসায় রেখে জেলার দীঘিনালায় বেড়াতে যান। এ সুযোগে ওইদিন রাতে একই ইউনিয়নের বেজাচন্দ্র পাড়ার তিন মদ্যপ ঘরে ঢুকে ধনিতা ত্রিপুরা নামে কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে। পরের দিন সকালে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তিন ধর্ষককে গ্রেফতার করে। এ ঘটনায় কিশোরীর মা স্বরলেখা ত্রিপুরা তিনজনকে আসামি করে মামলা করেন। পুলিশ একই বছর ২৮ আগস্ট আদালতে চার্জশীট দাখিল করে। মামলায় ২২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডবিধি ৩০২/৩৪ ধারায় প্রত্যেক আসামিকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button